স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ জুন : বজ্রপাতে মৃত্যু ১২ বছরের কিশোরের। মৃত কিশোরের নাম রিয়েল ত্রিপুরা। ঘটনা সাব্রুম মহকুমা অন্তর্গত উত্তর তইছামি এডিসি ভিলেজের খিলাম পাড়ায়। জানা যায়, রবিবার দুপুর প্রায় ১২টার নাগাদ বৃষ্টির সময় আকস্মিক বজ্রাঘাতে গুরুতরভাবে আহত হয় রিয়েল।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার কলাছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পরিজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে।

