Wednesday, August 5, 2026
বাড়ি রাজ্য ঋনে যুবকের চরম পদক্ষেপ

ঋনে যুবকের চরম পদক্ষেপ

ঋনে যুবকের চরম পদক্ষেপ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ জুন : শ্যামসুন্দর সাউ নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার রাজধানীর ভাটি অভয়নগর এলাকায় নিজ বাড়িতে। রবিবার সকালে নিজ ঘর থেকে ২৩ বছর বয়সি এই যুবকের দেহ উদ্ধার হয়েছে। সে পেশায় পণ্যবাহী গাড়ি চালক ছিল। ঘটনার খবর পেয়ে জিবি হাসপাতালের মর্গে ছুটে যায় পুলিশ।

জানা যায়, শ্যামসুন্দর সাউ একটি ব্যবসায় ক্ষতির মুখোমুখি হয়ে অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে পড়ে। তার বাবা বিষয়টি জানতে পেরে সেই ঋনের অধিকাংশ টাকা মিটিয়ে দেয়। বর্তমানে সে একটি পণ্যবাহী গাড়ি চালাত। এরই মধ্যে রবিবার সকালবেলা বাড়ির লোকজনেরা দেখতে পায় ঘরের মধ্যে তার ঝুলন্ত দেহ। সঙ্গে সঙ্গে তার মৃতদেহ নামিয়ে জিবি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ময়না তদন্তের আগে পুলিশ মৃত্যুর আসল কারণ সম্পর্কে কিছু বলতে পারছে না। তবে কোন নাকি আত্মহত্যা সেটা ময়না তদন্তের রিপোর্ট হাতে আসলেই বলতে পারবে পুলিশ। এই ঘটনায় শোকস্তব্ধ গোটা পরিবার।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha