Thursday, February 5, 2026
বাড়িরাজ্যমথার প্রার্থীর গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১

মথার প্রার্থীর গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ ফেব্রুয়ারি : শনিবার রাতে তিপ্রা মথার বিশালগড় বিধানসভা কেন্দ্রের প্রার্থী শাহ আলম মিঞার গাড়িতে দুষ্কৃতীরা আক্রমণ চালায়। এই ঘটনাটি ঘটে জয়পুর এলাকায়। তিপ্রা মথার বিশালগড় কেন্দ্রের প্রার্থী শাহ আলম মিয়ার গাড়ি ভাঙচুরের ঘটনার কিছুক্ষণের মধ্যেই আটক করা হয় সাজু মিয়া ওরফে মঙ্গল নামে এক যুবককে। ঐ যুবককের কাছ থেকে একটি দা উদ্ধার করে পুলিশ।

 তাকে আটক করে নিয়ে আসা হয় আগরতলা পশ্চিম থানায়। রবিবার যুবককে আদালতে সোপর্দ করা হয়।  জানা যায় টি আর ০১ এ এম ০৬২০ নাম্বারের গাড়ি নিয়ে প্রার্থী  শাহ আলম মিয়া জয়পুর স্থিত নিজ বাড়িতে যায়। বাড়ির সামনে গাড়ি রেখে তিনি ও চালক নিজ নিজ বাড়িতে যান। তারপর চালক ফিরে এলে তার উপর চড়াও হয় দুষ্কৃতীরা বলে অভিযোগ। ভাংচুর চালানো হয় তার গাড়িতে। চালককে দা দিয়ে আঘাত করার চেষ্টা হয়। অল্পেতে প্রানে বাঁচে চালক। ঘটনায় চিৎকার চেঁচামেচি শুনে সকলে ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। পুরনো শত্রুতার জেরেই এই আক্রমণের ঘটনা ঘটেছে বলে জানান সদর মহকুমা পুলিশ আধিকারিক অজয় কুমার দাস। এর সঙ্গে রাজনৈতিক কোন সম্পর্ক নেই বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য