Thursday, February 5, 2026
বাড়িরাজ্যনির্বাচনী প্রচারে প্রাক্তন মন্ত্রীর মেয়ে বর্ষা

নির্বাচনী প্রচারে প্রাক্তন মন্ত্রীর মেয়ে বর্ষা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ ফেব্রুয়ারি : ভগ্ন স্বাস্থ্যের জন্য এলাকার আটবারের বিধায়ক বাদল চৌধুরী এবার নির্বাচনে লড়াই করবেন না। কিন্তু পিতা লড়াই ময়দানে না থাকলেও পরিবর্তে ময়দানে নেমেছেন প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন বিধায়ক বাদল চৌধুরীর কন্যা বর্ষা চৌধুরী। রোজকার মতো মঙ্গলবারও ঋষ্যমুখ কেন্দ্রে প্রচারের ঝড় তুলছেন বর্ষা চৌধুরী। এই কেন্দ্র থেকে বামফ্রন্টের মনোনীত প্রার্থী হিসেবে আটবার জয়ী হয়েছিলেন বাদল চৌধুরী। বিভিন্ন দফতরে মন্ত্রী হয়ে দায়িত্বও পালন করেছিলেন তিনি।

এই কেন্দ্রটি একপ্রকারভাবে বাদল চৌধুরীর খাস তালুক বলা যায়। শারীরিক অসুস্থতার কারণে ২৩ -এর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না তিনি। তাই দল অবসর প্রাপ্ত শিক্ষক অশোক মিত্রকে প্রার্থী করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিলমোহর দেন মেলার মাঠ। আর এই বাম ঘাঁটি অক্ষত রাখতে অবশেষে মাঠে নামলেন বাদল কন্যা বর্ষা চৌধুরী। এই কেন্দ্রে ৫৯ টি বুথ রয়েছে। প্রতিটি বুথে বুথে এলাকাতে ঘুড়ে বেড়াচ্ছেন বাদল কন্যা বর্ষা। প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে কথা বলছে মানুষের সাথে। সাড়া যেমন পাচ্ছে তেমনি জমে উঠেছে জমজমাট নির্বাচনী প্রচার ঋষ্যমুখ কেন্দ্রে। মঙ্গলবারেও দেখা যায় বাম-কংগ্ৰেস সমর্থিত প্রার্থী অশোক মিত্রের সমর্থনে ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের সাড়াসীমা এলাকাবাসীদের দরজায়  প্রাক্তন মন্ত্রী কন্যা বর্ষাকে। ভোটারদের কাছে আবেদন করেন বাম প্রার্থীকে জয়ী করার জন্য। স্থানীয় সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন, বিজেপি ডাবল ইঞ্জিনের সরকারের কথা বললেও জিনিস পত্রের ডাবল দাম, ডাবল মুখ্যমন্ত্রী প্রসঙ্গ তুলে ধরতে ভুল করেননি। এবং বলেছেন বিজেপির ভাঁওতাবাজি স্পষ্ট হয়েছে গত পাঁচ বছরে। তাই এই কেন্দ্র থেকে অশোক মিত্র জয়ী হবে বলে আশা ব্যক্ত করেন প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরীর কন্যা বর্ষা। তবে বর্ষার প্রচার যেন এলাকায় মাইলেজ দিচ্ছে। কালো মেঘ ঘনিয়ে আনছে বিজেপির। নতুন মুখ পিতার পরিচয় যেন সব মিলিয়ে এক প্রকার নতুন ঢেউ জমজমাট প্রচারে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য