Thursday, February 5, 2026
বাড়িরাজ্যমনোনয়ন পত্র দাখিল করে অষ্টম সরকার গঠনের ডাক দিলেন বামফ্রন্টের দুই প্রার্থী

মনোনয়ন পত্র দাখিল করে অষ্টম সরকার গঠনের ডাক দিলেন বামফ্রন্টের দুই প্রার্থী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ জানুয়ারি :  ২০২৩ বিধানসভা নির্বাচনে রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ৪ বড়জলায় বামফ্রন্ট মনোনীত প্রার্থী সুদীপ সরকার এবং ১৩ প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের প্রার্থী রামু দাসকে জয় যুক্ত করার আহ্বান জানিয়ে শুক্রবার আগরতলা শহরে মিছিল সংগঠিত করে। মিছিলের পর মনোনীত প্রার্থী দুজন মনোনয়নপত্র জমা দেন রিটার্নিং অফিসারের কাছে। এর মধ্যে ১৩ প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের মনোনীত সিপিআইএম প্রার্থী রামু দাস মনোনয়ন পত্র জমা দেন খাদ্য, জন সংরক্ষণ ও ক্রেতা স্বার্থ বিষয়কের অতিরিক্ত সচিব তথা রিটানিং অফিসার নির্মল অধিকারির কাছে।

অপরদিকে ৪ বড়জলা বিধানসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী সুদীপ সরকার মনোনয়ন পত্র জমা দেন সেটেলমেন্ট অফিসে। মনোনীত প্রার্থী সুদীপ সরকার ১০,৩২৩ -এর ভিকটিমাইজ। পরবর্তী সময় মনোনীত প্রার্থী সুদীপ সরকার জানান, ২০১৮ সালের বিজেপি রাজ্যে প্রতিষ্ঠিত হয়ে সুশাসনের নামে অপশাসন চালিয়েছে। মানুষের অবস্থা দমবন্ধকর। তাই মানুষ এই অভিজ্ঞতা থেকে আসন্ন নির্বাচনে বিজেপিকে মুখ্য জবাব দেবে। তিনি জানান আগামী দিনে অষ্টম বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হলে ত্রিপুরা রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার এবং সংবিধান রক্ষা হয়ে সুশাসন প্রতিষ্ঠিত হবে। তিনি এদিন আরো জানান, মানুষের জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে কাজ করবেন। এদিকে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের প্রার্থী রামু দাস বিজেপির পাশে মানুষ নেই। জনবিচ্ছিন্ন হয়ে বিরোধী রাজনৈতিক দলগুলির প্রচারসজ্জা সহ প্রতিহিংসামূলক বিভিন্ন কাজ সংঘটিত করছে বিজেপি। এবং মানুষের কাছ থেকে বিজেপির এ ধরনের ঘটনার পর স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়া যাচ্ছে। পাশাপাশি তিনি দাবি করেন আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের মানুষ অষ্টম বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত করবে। বিধানসভা কেন্দ্রেও রেকর্ড ভোটে জয়ী হবে বামফ্রন্ট। পাশাপাশি এদিন তিনি মানুষের কাজ খাদ্য ইত্যাদির বিভিন্ন বিষয় সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে তুলে ধরেন। এদিন মিছিলে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষ্যনীয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য