Saturday, February 7, 2026
বাড়িরাজ্যপ্রচার সজ্জা নষ্ট করার প্রতিবাদে পূর্ব থানা ঘেরাও করলো সি পি আই...

প্রচার সজ্জা নষ্ট করার প্রতিবাদে পূর্ব থানা ঘেরাও করলো সি পি আই এম

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ জানুয়ারি : প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রে রাজ্যের প্রধান বিরোধী দলের প্রচার সজ্জা নষ্ট করল দুর্বৃত্তরা। এর প্রতিবাদে পূর্ব আগরতলা থানা ঘেরাও করল সি পি আই এম। দাবি তুলে অভিযুক্তদের গ্রেফতার করার জন্য।

উপস্থিত সিপিআইএম নেতা অমল চক্রবর্তী জানান,বিজেপি আশ্রিত দুর্বৃত্তরা মধ্য বনমালীপুর অন্তর্গত কলেজ লেইক সংলগ্ন রাস্তার পাশে লাগানো বামেদের প্রচার সজ্জা শুক্রবার রাতে নষ্ট করেছে। অমল চক্রবর্তী আরো জানান, এলাকায় শাসক দলের প্রচার সজ্জা সুরক্ষিত রয়েছে, কিন্তু বামেদের প্রচার সজ্জা গুলি দুর্বৃত্তরা লেইকের মধ্যে ফেলে দিয়েছে। আসন্ন নির্বাচনের আগে শাসক দল বিজেপি দুর্বৃত্তরা এভাবে বিরোধী দলের কন্ঠরোধ করতে চাইছে। কারণ মানুষ প্রতিদিন প্রতিরোধ করতে এগিয়ে আসছে। তাই শাসক দলের পায়ের নিচের মাটি সরে গেছে। মানুষকে সাথে নিয়ে দলকে ক্ষমতায় পুনরায় প্রতিষ্ঠিত করতে লড়াই করতে পারছে না, তাই রাতের বেলা দুর্বৃত্তদের আশ্রয় নিচ্ছে বলে দাবি করেন তিনি। পাশাপাশি তিনি জানান পুলিশ প্রশাসন সিসি ক্যামেরা দেখে যদি কোন ব্যবস্থা গ্রহণ না করে তাহলে সিপিআইএম বৃহত্তর আন্দোলনে নামবে। এদিনের আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে এছাড়াও উপস্থিত ছিলেন মধ্য লোকাল কমিটির সম্পাদিকা লিপিকা দাস সহ অন্যান্যরা। বিক্ষোভের পর পূর্ব থানার ওসির উদ্দেশ্যে ডেপুটেশনও প্রদান করা হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য