Saturday, February 7, 2026
বাড়িরাজ্যনিয়মিতকরণ করার দাবিতে মন্ত্রীর দ্বারস্থ বাগিচা কর্মীরা

নিয়মিতকরণ করার দাবিতে মন্ত্রীর দ্বারস্থ বাগিচা কর্মীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ জানুয়ারি : জোট সরকারের পাঁচ বছর অতিক্রান্ত হওয়ার পথে কিন্তু দুঃখ দুর্দশা এখনো গোচে নি বাগিচা কর্মীদের। স্বল্প মজুরি দিয়ে আজও অনিয়মিতভাবে দায়িত্ব পালন করে চলেছে দেড় শতাধিকের অধিক কর্মী। মন্ত্রীর দারস্ত হয়ে নিজেদের দুঃখ দুর্দশার কথা বললেও সুরাহা হওয়ার কোন নাম নেই বলে চলে। রাজ্যে বাগিচা কর্মচারী হিসেবে নিয়োজিত রয়েছেন ১৭৫ জন। সমস্ত বাগিচা শ্রমিকদের নিয়মিতকরণের দাবিতে শনিবার মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় নিকট ডেপুটেশনে মিলিত হয় শ্রমিকেরা।

তাদের বক্তব্য দীর্ঘদিন যাবত তারা অনিয়মিত কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। তাদের নিয়মিত করছে না সরকার। আর্থিক দিক থেকে তারা বিভিন্নভাবে প্রতিকূল সমস্যার সম্মুখীন হচ্ছেন। পরিশ্রমের যথার্থ মজুরি তারা পাচ্ছেন না। অন্যদিকে দীর্ঘদিন যাবত নিয়মিত  করার দাবি জানিয়ে আসছেন তারা। এদিন মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বাগিচা শ্রমিকরা জানান মন্ত্রী তাদের আশ্বস্ত করেছেন নিয়মিত করনের ফাইল পাঠানো হয়েছে। আগামী মন্ত্রীসভার  বৈঠকে তাদের বিষয়টি উত্থাপন করা হবে বলে আশ্বাস দিয়েছেন। মন্ত্রীর কাছ থেকে আশ্বাস পেয়ে ফিরে যান বাগিচা শ্রমিকেরা। এখন দেখার বিষয় তাদের বিষয়টা কতটা সুরাহা করতে পারেন দপ্তরের মন্ত্রী। নাকি আশ্বাস দিয়ে পার হওয়ার চেষ্টা করে সরকার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য