বাড়িরাজ্যমথা ও আইপিএফটি দলে ভাঙন

মথা ও আইপিএফটি দলে ভাঙন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ জানুয়ারি : নির্বাচনকে সামনে রেখে শাসক বিরোধী সবকটি রাজনৈতিক দলের চলছে যোগদানের হিড়িক। আই পি এফ টি দলের সুপ্রিমো এন সি দেববর্মা প্রয়াত হওয়ার ৪৮ ঘণ্টা পর দলের বড়সড় ভাঙ্গন দেখা গেছে মঙ্গলবার। এদিন প্রদেশ বিজেপির নির্বাচনী কার্যালয়ে হয় যোগদান পর্ব। আইপিএফটি এবং তিপ্রা মথা থেকে বিজেপিতে যোগদান করে বহু কর্মী।

যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলের স্বাগত জানান প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাতাল কন্যা। তিনি জানান আইপিএফটি দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর বাহাদুর জমাতিয়া, তিপ্রা মথার ব্লক সহ-সভাপতি এবং তিপ্রা মথার যুব সভাপতি জিতেন জমাতিয়া সহ বহু কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করেছে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান পাতাল কন্যা এবং বিজেপি’তে আইপিএফটি থেকে গত কয়েক মাস আগে আসা মঙ্গল দেববর্মা। সাবকা সাথ সবকা বিকাশ -এর দিকে তারা আকৃষ্ট হয়ে বিজেপিতে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান পাতাল কন্যা। এদিকে আইপিএফটি থেকে যোগদান করা সহ-সভাপতি বীর বাহাদুর জমাতিয়া জানান, আইপিএফটি দলের দাবি তিপরাল্যান্ড হতে পারে, কিন্তু রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর যেভাবে উন্নয়ন চলছে সে দিকে গুরুত্ব দিয়ে তারা বিজেপিতে যোগদান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তাদের নেতৃত্বে নিজ নিজ এলাকায় হয় পাঁচ শতাধিক কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করবে বলে দাবি করেন তিনি। তবে আই পি এফ টি দলের জন্য অস্তিত্ব টিকিয়ে রাখা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য