স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ ডিসেম্বর : ত্রিপুরা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড পরিচালিত ২০২২ সালের টেট-এর পেপার-২ র পরীক্ষা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। রাজ্যের ৮ টি জেলাতে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। মূলত ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যারা শিক্ষকতা করতে ইচ্ছুক তাদের যোগ্যতা প্রমানের পরীক্ষা এইটা। এইদিন সমগ্র রাজ্যের বিভিন্ন সেন্টার গুলিতে নির্ধারিত সময়ের আগে থেকে ভিড় জমাতে শুরু করে পরীক্ষার্থীরা। ত্রিপুরা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ডের কন্ট্রোলার ডক্টর প্রত্যুষ রঞ্জন দেব জানান এইদিন দুপুর ১২ টা থেকে শুরু হয় পরীক্ষা।
ধলাই জেলায় মোট পরীক্ষার্থী ছিল ১ হাজার ৯৩২ জন, গোমতী জেলায় মোট পরীক্ষার্থী ছিল ২ হাজার ৮৯৪ জন, খোয়াই জেলায় মোট পরীক্ষার্থী ছিল ২ হাজার ৪৪৮ জন, সিপাহীজলা জেলায় মোট পরীক্ষার্থী ছিল ৩ হাজার ৪৩২ জন, দক্ষিন জেলায় মোট পরীক্ষার্থী ছিল ৩ হাজার ৫৫২ জন, ঊনকোটি জেলায় মোট পরীক্ষার্থী ছিল ১ হাজার ৪৬৪ জন, উত্তর জেলায় মোট পরীক্ষার্থী ছিল ২ হাজার ১১২ জন এবং পশ্চিম জেলায় মোট পরীক্ষার্থী ছিল ৫ হাজার ৬৪০ জন। পশ্চিম জেলার ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয়, বিজয় কুমার বালিকা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, বানী বিদ্যাপীঠ বালিকা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, বোধজং বালক দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, বোধজং বালিকা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, হেনরি ডিরেজিও একাডেমী, কামিনী কুমার সিং মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, মহারানি তুলসিবতি বালিকা বিদ্যালয়, পল্লি মঙ্গল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, শিশু বিহার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, উমাকান্ত একাডেমী ইংরেজি মাধ্যম বিদ্যালয়, উমাকান্ত একাডেমী, বড়দোয়ালি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, নেতাজি সুভাষ বিদ্যা নিকেতন, বিরেন্দ্র নগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং মোহনপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিকে শিক্ষকতার জন্য চাকরির পরীক্ষায় বসতে সঠিক সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে না পেরে হয়রানির শিকার চাকরি প্রত্যাশী যুবক-যুবতীরা। এমনটাই লক্ষ্য করা যায় রাজধানীর ধলেশ্বর কামিনী কুমার সিংহ মেমোরিয়াল বিদ্যালয়ে।

