Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যপ্রাক্তন মুখ্যমন্ত্রীর কেন্দ্রে কংগ্রেসের  মিছিল

প্রাক্তন মুখ্যমন্ত্রীর কেন্দ্রে কংগ্রেসের  মিছিল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ ডিসেম্বর : প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বিধানসভা এলাকায় রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে ত্রিপুরা বাঁচাও যাত্রা সংঘটিত করল কংগ্রেস। দীর্ঘদিনের এই অবাম বিধানসভা কেন্দ্রে ২০১৮ সালে বিজেপি জয়ী হয়েছিল। কিন্তু দীর্ঘ পৌনে পাঁচ বছরে এলাকার প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় এবার মানুষ আবারো কংগ্রেসের দিকে ঝুঁকি দিচ্ছে। রবিবার কংগ্রেসের পক্ষ থেকে একটি মিছিল সংঘটিত করা হয়।

 মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন এলাকার প্রাক্তন বিধায়ক গোপাল রায়। তিনি বর্তমানে সরকারের তীব্র সমালোচনা করে বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস জয়ী হবে নিশ্চিত। এবং সরকারে প্রতিষ্ঠিত হয়ে মানুষের সমস্যা সমাধান করবে। এদিকে কংগ্রেস নেতা আশীষ কুমার সাহা জানান, রাজ্যের গণতন্ত্র নেই, সংবিধান অমান্য করে মানুষের অধিকার খর্ব করে চলেছে এ সরকার। মানুষ নিরাপত্তা নিয়েও চরম উদ্বিগ্ন। তাই মানুষ এখন পরিবর্তনের দিকে হাঁটছে। এবং শাসক দল মানুষের উন্নয়নের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। পাশাপাশি তিনি সমালোচনা করে আরো বলেন মানুষের অধিকার কেড়ে নিয়েছে বিজেপি সরকার। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য জনগণের সমর্থন চাইছে কংগ্রেস। এ দিনের মিছিলে কংগ্রেস কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য