স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ ডিসেম্বর : সন্ন নির্বাচনের আগে মাঠ গরম করতে আগরতলা শহরে তৃণমূল কংগ্রেসের মিছিল করল রবিবার। এদিন সকালে প্রদেশ তৃণমূল কংগ্রেস অফিস থেকে মিছিলটি শুরু হয়। ৯ বনমালীপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিলটি সংঘটিত করা হয়েছে। মিছিলে এদিন কোন হেভিওয়েট নেতৃত্ব ছিলেন না।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে মিছিল করে জানান দিয়েছে ময়দানে রয়েছে তৃণমূল কংগ্রেসও। কিন্তু বিগত পুর নির্বাচনে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেতা-নেত্রী থেকে শুরু করে মন্ত্রীদের যেভাবে ময়দানে ঝাপাতে দেখা গেছে, সে তুলনায় বিধানসভা নির্বাচনের আগে মাঠে ময়দানে নেই পশ্চিমবঙ্গের অধিকাংশ নেতা, নেত্রী ও মন্ত্রী। যেন মনে হচ্ছে ময়দান খুঁজে পাচ্ছে না তারা। সবচেয়ে বড় বিষয় হলো এদিন মিছিল থেকে ২০২৩ -এ ত্রিপুরায় সরকার গড়া নিয়ে যে কথাগুলি সাধারণ নেতৃত্ব বলেছেন সেটা যেন এক গল্প শোনানো হয়েছে।
সূত্রে খবর ত্রিপুরায় ২০১৮-র পর বিজেপিকে উৎখাত করে সরকার প্রতিষ্ঠিত হওয়ার নিয়ে জোড়া ফুলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখনো উৎসাহ দেখান নি। দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মাইলেজ পেয়ে পুর নির্বাচনের আগে ত্রিপুরায় দৌড়ঝাপ করেছিল পশ্চিমবঙ্গের নেতা নেত্রীরা। কিন্তু আমবাসার একটি আসন ছাড়া গোটা রাজ্যে কোন আসনের জয়ী না হয়ে পুরোপুরিভাবে হতাশায় ভেঙে পড়েছে দলের শীর্ষ নেতৃত্ব। আর সেই হতাশা চাপ যেন আসন্ন বিধানসভা নির্বাচনে আগে দলকে গ্রাস করেছে। দলের বহু কর্মী সমর্থক এখন যোগদান করেছে অন্যান্য বিরোধী রাজনৈতিক দলে। এক খবর কলকাতার নেতা-নেত্রীদের কাছে পুরোপুরিভাবেই রয়েছে। ফলে বিধানসভা নির্বাচনের আগে ত্রিপুরায় পা বাড়াতে ভাবতে হচ্ছে ঘাস ফুলের নেতা নেত্রী ও মন্ত্রীদের। কারণ যখন ঘরে ঘরে বিজেপি কর্মসূচি নিয়ে শাসক দল পৌঁছাচ্ছে, তখন বিরোধী রাজনৈতিক দল সিপিআইএম এবং কংগ্রেস বাইরে বাইরে নিজ নিজ দলের জানান দিয়ে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। আর সেই ময়দানে নেই তৃণমূল কংগ্রেস। মিছিল থেকে ত্রিপুরায় শান্তি সম্প্রীতি এবং গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করার দাবি তুলেছে কর্মী সমার্থক।

