স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ জুন :শনিবার রাজধানীর কুঞ্জবন স্থিত সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীনে থাকা পেনশনার্স আবাস ‘আশ্রয়’ পরিদর্শন করেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। সাথে ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সচিব তপন কুমার দাস, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা।
রাজ্যপাল এইদিন আশ্রয় পরিদর্শনকালে কথা বলেন আশ্রয়ের আবাসিকদের সাথে। তাদের সুবিধা অসুবিধার বিষয়ে খোঁজখবর নেন। রাজ্যপাল আশ্রয় আবাস সরজমিনে ঘুরে দেখেন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান আশ্রয় আবাস ঘুরে দেখে খুবই ভালো লেগেছে। প্রথমবার এই আবাস ঘুরে দেখেছেন তিনি। বয়স্করা দেশের আসল সম্পদ। তাদের কাছ থেকে অভিজ্ঞতা সকলকে নিতে হবে।

