বাড়িরাজ্যতেলিয়ামুড়া পুর পরিষদের অন্তর্গত দশ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা জলমগ্ন

তেলিয়ামুড়া পুর পরিষদের অন্তর্গত দশ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা জলমগ্ন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ জুন : অল্প বৃষ্টিতে তেলিয়ামুড়া পুর পরিষদের অন্তর্গত দশ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা জলমগ্ন। বিশেষ করে সংশ্লিষ্ট ওয়ার্ডে অবস্থিত একটা বিদ্যালয়ে রীতিমত অসহনীয় অবস্থা তৈরি হয়, এছাড়া সাধারণ মানুষের যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে সার্বিক ব্যবস্থাপনার মধ্যেই জল জমে যাওয়া একটা বাধা তৈরি করে।

এই বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের কাছে প্রতিক্রিয়া দিতে গিয়ে পুর পরিষদের চেয়ারপার্সন রূপক সরকার দাবি করেন, গোটা বিষয় সম্পর্কে পুর পরিষদ অবগত রয়েছে। পাশাপাশি তিনি জানিয়েছেন অতীতে এমন সমস্যা না থাকলেও বর্তমানে বিশেষ করে কয়েকটা নির্মাণ কাজ এই সমস্যার তৈরি করেছে। তবে তিনি আশ্বস্ত করেন, আগামী কিছুদিনের মধ্যেই গোটা সমস্যার সমাধানের জন্য রাস্তা বের করা হবে। ইতিমধ্যে বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন  কর্তৃপক্ষের সাথে কথা বলে গোটা বিষয়ের সমাধান করার জন্য উদ্যোগ গ্রহণ করার পথে পুরো পরিষদ হাঁটছে এমনটাও জানিয়েছেন শ্রী সরকার। এখন দেখার বিষয় সমস্যা সমাধানে কতটা আন্তরিক তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য