Tuesday, August 11, 2026
বাড়ি রাজ্য চাঞ্চল্যকর ঘটনা রেল ব্রিজ সংলগ্ন এলাকায়

চাঞ্চল্যকর ঘটনা রেল ব্রিজ সংলগ্ন এলাকায়

চাঞ্চল্যকর ঘটনা রেল ব্রিজ সংলগ্ন এলাকায়

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ জুন : বৃহস্পতিবার রাতের আঁধারে চড়িলাম কানাইবাড়ি রেল ব্রিজ সংলগ্ন এলাকায় গর্ত করে রাখল দুর্বৃত্তরা। শুক্রবার এলাকাবাসী প্রাতঃ ভ্রমণে বের হয়ে এই দৃশ্য দেখতে পেয়ে হতভম্ব হয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর দেওয়া হয় বিশালগড় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে বিশালগড় থানার পুলিশ।

তারপর পুলিশ সরজমিনে তদন্ত শুরু করে। পরে এলাকাবাসী ও পুলিশের উপস্থিতিতে এই গর্তটি থেকে মাটি সরিয়ে একটি বিদ্যুতিক তার উদ্ধার হয়। তবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এলাকাবাসীর অভিযোগ রাতের আঁধারে যদি বিশালগড় থানার পুলিশ টহলদারি চালাত তাহলে হয়তো এরকম ধরনের ঘটনা সংগঠিত হতো না এলাকায়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha