বাড়িরাজ্যপুর নিগমের টাস্ক ফোর্সের ধারাবাহিক অভিযান অব্যাহত

পুর নিগমের টাস্ক ফোর্সের ধারাবাহিক অভিযান অব্যাহত

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ জুন : আগরতলা পুর নিগমকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সুবিধা বাদে ব্যবসায়ীরা ফুটপাত দখল করে নিজেদের ব্যবসা ঠিকই চালিয়ে যাচ্ছে।

পুর নিগমের টাস্ক ফোর্সের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকার পরেও কাজের কাজ কিছুই হচ্ছে না শহরে। পুর নিগমের কড়া নির্দেশের পরও একাংশ ব্যবসায়ী ফুটপাত দখল করে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে কিছু সুবিধাবাদী ব্যবসায়ী। শুক্রবার এই সকল অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালায় আগরতলা পুর নিগমের টাস্ক ফোর্স।

এদিন প্রথমে রাজধানীর হকার্স, লেইক চৌমুহনী বাজার থেকে ভগবান ঠাকুর চৌমুহনী পর্যন্ত অভিযান চালানো হয়। অবৈধ ভাবে যারা ফুটপাত দখল করে ব্যবসা করে যাচ্ছিলেন তাদের সামগ্রী উঠিয়ে নিয়ে যাওয়া হয় এইদিন। পরবর্তী সময় কামান চৌমুহনী, পোস্ট অফিস চৌমুহনী হয়ে শকুন্তলা রোডেও চালানো হয় অভিযান। অভিযোগ অনেক বড় বড় ব্যবসায়ী ফুটপাত দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। এইদিন পুর নিগমের লোকজন এই সকল ব্যবসায়ীদের অনেক সামগ্রী তুলে নিয়ে যায়। অভিযানের পর কিছুক্ষণের মধ্যে আবার পুনরায় ফুটপাত দখল হয়ে যাওয়া এই অভিযানের কতটা গুরুত্ব থাকবে সেটা প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য