বাড়িজাতীয়নীতি আয়োগের একাদশ পরিচালন পর্ষদের বৈঠকে পৌরহিত্য প্রধানমন্ত্রীর

নীতি আয়োগের একাদশ পরিচালন পর্ষদের বৈঠকে পৌরহিত্য প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১১ জুন (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনের কালচারাল সেন্টারে নীতি আয়োগের একাদশ পরিচালন পর্ষদের বৈঠকে পৌরহিত্য করেছেন। এই বৈঠকে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী, কেন্দ্রশাসিত অঞ্চলগুলির উপ-রাজ্যপাল বা প্রশাসক, পদাধিকারবলে সদস্য ও বিশেষ আমন্ত্রিত হিসেবে কেন্দ্রীয় মন্ত্রীরা এবং নীতি আয়োগের উপ-সভাপতি, সদস্য ও সিইও যোগ দেন। কেন্দ্রীয় মন্ত্রীরা এবং পশ্চিমবঙ্গ, দিল্লি, তামিলনাড়ু, পঞ্জাব, হরিয়ানা-সহ দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা বৈঠকে যোগ দিয়েছেন।

এই বৈঠকের মূল ভাবনা হলো ‘বিকশিত ভারত @ ২০৪৭-এর জন্য অন্তর্ভুক্তিমূলক মানব কল্যাণ’। টিম ইন্ডিয়া হিসেবে কাজ করে কেন্দ্র ও রাজ্যের মধ্যে অংশীদারিত্ব এবং ডিজিটাইজেশন বা ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয় বৈঠকে। এছাড়াও রাজ্যগুলির উন্নয়নের দৃষ্টিভঙ্গিকে জাতীয় লক্ষ্যের সঙ্গে সংযুক্ত করার পাশাপাশি সুনির্দিষ্ট ও পরিমাপযোগ্য ফলাফল নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য