বাড়িরাজ্যনিট পরিক্ষা নিয়ে সরব প্রদেশ যুব কংগ্রেস

নিট পরিক্ষা নিয়ে সরব প্রদেশ যুব কংগ্রেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ জুন : নিট পরিক্ষা নিয়ে সরব প্রদেশ যুব কংগ্রেস।বৃহস্পতিবার আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনে যুব কংগ্রেসের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা, সিনিয়র সহ-সভাপতি রাকেশ দাস এবং সদর জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক ড. পাথ প্রতিম পাল।

সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রাকেশ দাস বলেন, ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে  নিট  পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় স্পষ্ট অবস্থান নেওয়া উচিত ছিল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।  তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখলেও নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কোনো মন্তব্য করেননি। রাকেশ দাসের দাবি, নিট পরীক্ষাকে কেন্দ্র করে বৃহৎ মাত্রার অনিয়ম ও দুর্নীতি সংঘটিত হয়েছে, যা দেশের লক্ষ লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। তিনি বলেন, যুব সমাজের স্বার্থে কেন্দ্র সরকারের এ বিষয়ে জবাবদিহি করা প্রয়োজন।

তিনি আরও জানান, আগামী ১৫ জুন যুব কংগ্রেসের পক্ষ থেকে একটি বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। এই বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি সহ নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য