স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ জুন : রাজ্য সরকার রবিবারের পাশাপাশি প্রতি শনিবার সরকারি অফিসে ছুটি ঘোষণা করে। এরই মধ্যে রাজ্যের নন বিদ্যাজ্যোতি স্কুল গুলিতে প্রতি শনিবার সরকারি ছুটি সংক্রান্ত একটি নোটিস সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
এই নোটিশকে কেন্দ্র করে ধুয়ারা তৈরি হয় রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া নোটিসে উল্লেখ রয়েছে সপ্তাহে শনিবারের পাশাপাশি এখন থেকে রবিবারও নন বিদ্যাজ্যোতি স্কুল গুলি বন্ধ থাকবে। বাকি ৫ দিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত স্কুল চলবে। এই নোটিসের বিষয়ে সেকেন্ডারি এডুকেশনের যুগ্ম অধিকর্তা অসীম সাহার নিকট জানতে চাইলে তিনি স্পষ্ট জানান এই নোটিস ভুয়া। শিক্ষা দপ্তর থেকে এই ধরনের কোন নোটিশ জারি করা হয় নি।

