Monday, July 27, 2026
বাড়ি রাজ্য ১২ দফা দাবিতে ডেপুটেশন

১২ দফা দাবিতে ডেপুটেশন

১২ দফা দাবিতে ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ জুন : তপশিলী জাতি কল্যাণে ১২ দফা দাবিতে ডেপুটেশন প্রদান করা হয় ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতির সদর মহকুমা কমিটির পক্ষ থেকে। বুধবার তপশিলী জাতি কল্যাণ দপ্তরের সহ-অধিকর্তার নিকট ১২ দফা দাবি সম্বলিত ডেপুটেশন প্রদান করা হয়।

এদিন সংগঠনের সাধারণ সম্পাদক দিলীপ দাস জানান, তপশিলী সম্প্রদায়ভুক্ত ছাত্র-ছাত্রী, শ্রমজীবী, মৎস্যজীবী, চর্মশিল্পী ও হরিজন সম্প্রদায়ের মানুষের শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষার স্বার্থে এই দাবিগুলি উত্থাপন করা হয়েছে।দাবিগুলির মধ্যে রয়েছে তপশিলী সম্প্রদায়ভুক্ত ছাত্র-ছাত্রীদের সকল স্তরের স্টাইপেন্ড ও স্কলারশিপ সময়মতো প্রদান করা, ছাত্রাবাসগুলির নিয়মিত পরিচর্যা ও পরিদর্শন করা, লন্ড্রীজীবী ও মৎস্যজীবী সম্প্রদায়ের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও আর্থিক সহায়তা প্রদান করা, হরিজন সম্প্রদায়ের অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ করা, সরকারি আবাসনের উন্নত পরিচর্যা করা, চর্ম শিল্পীদের জন্য অনুদান ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা। তিনি আশ্বস্ত করেছেন দাবিগুলো গুরুত্ব দিয়ে দেখবেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান