আগ্রা, ২৫ মে (হি.স.): আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও এবং তাঁর স্ত্রী জ্যানেট ডি রুবিও সোমবার আগ্রার তাজমহল দর্শন করেন। রুবিও দর্শনার্থীদের বইতে লেখেন, “বিশ্বের অন্যতম প্রকৃত একটি সম্পদ পরিদর্শনের সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।” মার্কোর স্ত্রী জ্যানেট ডি রুবিও তাঁর অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “কী সুন্দর।”
সোমবার সকালে দিল্লি থেকে আগ্রার উদ্দেশে রওনা হন মার্কো রুবিও এবং তাঁর স্ত্রী জ্যানেট ডি রুবিও। তাজমহল ঘুরে দেখেন তাঁরা। তাজমহলের সামনে বসে ছবিও তোলেন। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরও উপস্থিত ছিলেন।

