বাড়িরাজ্যমৃত ব্যক্তি পরিচয় মিলছে না পুলিশের, ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকার পাহাড়

মৃত ব্যক্তি পরিচয় মিলছে না পুলিশের, ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকার পাহাড়

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ মে : অ্যাকাউন্টে পড়ে আছে এক লক্ষ ত্রিশ হাজার টাকা। আর সেই টাকার মালিকও বেঁচে নেই। মৃতের আত্মীয়-স্বজনকে খুঁজছে পুলিশ। গত ২৩ দিন ধরে আগরতলা জিবিপি হাসপাতালের মর্গে পড়ে আছে আব্দুল আউয়াল মিয়ার দেহ, আর বিশ্রামগঞ্জ গ্রামীণ ব্যাংক শাখায় পড়ে আছে তার পরিশ্রমের এক লক্ষ ত্রিশ হাজার টাকা। এই মানুষটির কোন আত্মীয়স্বজন বা ওয়ারিশদারের খবর নেই।

 ১৯৮৩ সালে বিশ্রামগঞ্জ গ্রামীণ ব্যাংকে সে একাউন্ট করেছিল। এই অ্যাকাউন্ট থেকে লাস্ট উইথড্রোল করেছিল সে ২০১৫ সালে ১০ হাজার টাকা। এরপর আর কোন ট্রানজেকশন হয়নি। বুধবার দুপুরে বিশ্রামগঞ্জ থানায় খবর আসার পর তদন্ত শুরু করেছে বিশ্রামগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর শান্তি বাও ত্রিপুরা। তিনি সংবাদ মাধ্যমে বিষয়টি তুলে ধরে লোকটিকে সনাক্ত করার জন্য গোটা বিশ্রামগঞ্জ এলাকার মানুষের সাহায্য প্রার্থনা করেছেন। কারণ তার ব্যাংক একাউন্টে ঠিকানা লেখা আছে শুধুমাত্র বিশ্রামগঞ্জ। সে বৃদ্ধ হয়ে যাবার পর আগরতলা বিটার বন মসজিদে চলে যায়। সেখানেই তার মৃত্যু হয় গত ২০ এপ্রিল। এখন পর্যন্ত তার দেহ পরে রয়েছে জিবি হাসপাতালের মর্গে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য