বাড়িরাজ্যভিলেজ কার্যালয়ে তালা ঝুলিয়ে দিল তিপরা মথা

ভিলেজ কার্যালয়ে তালা ঝুলিয়ে দিল তিপরা মথা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ মে : রেগার কাজ সহ বিভিন্ন দাবি দাওয়া পূরণ না হওয়ায় দক্ষিণ ছৈলেংটা পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিল তিপরা মথা কর্মীরা। অভিযোগ, দীর্ঘদিন ধরে রেগা কাজের অনিয়ম, শ্রমিকদের কাজ না পাওয়া এবং বিভিন্ন ন্যায্য দাবি দাওয়া পূরণ না হওয়ার প্রতিবাদে দক্ষিণ ছৈলেংটা গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভে ফেটে পড়ে তিপরা মথা দলের কর্মী-সমর্থকরা।

 তাদের অভিযোগ, বহু শ্রমিক নিয়মিত কাজ পাচ্ছেন না। রেগা সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানের দাবিতে একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এর ফলে ক্ষুব্ধ কর্মীরা পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে তাদের অসন্তোষ প্রকাশ করেন। আরো বলেন, গ্রামীণ এলাকার সাধারণ মানুষের অধিকার ও উন্নয়নের স্বার্থে এই আন্দোলন সংগঠিত করা হয়েছে। তাদের দাবি, অবিলম্বে রেগা প্রকল্পের কাজ স্বচ্ছভাবে চালু করতে হবে। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। বিশেষ করে প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে সমস্যার সমাধান করতে দাবি করেন

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য