বাড়িরাজ্যবিশ্বমঞ্চে ত্রিপুরার কুইন আনারস: ২৭ থেকে ২৯ জুন দিল্লিতে তিন দিনের ‘আনারস...

বিশ্বমঞ্চে ত্রিপুরার কুইন আনারস: ২৭ থেকে ২৯ জুন দিল্লিতে তিন দিনের ‘আনারস মহোৎসব’ আয়োজন রাজ্য সরকারের: কৃষি মন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ মে : বিশ্বব্যাপী কুইন আনারসের প্রসার ঘটাতে আগামী ২৭ থেকে ২৯ জুন দিল্লিতে আনারস মহোৎসব আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।  এই তথ্য জানিয়েছেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ।

মন্ত্রী আজ কৃষি ও উদ্যানপালন, বন, হস্তশিল্প এবং অন্যান্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে, সাংসদ রাজীব ভট্টাচার্যের উপস্থিতিতে একটি পর্যালোচনা সভায় প্রস্তুতি বিষয়ে আলোচনা করেন।  মন্ত্রী জানান, দিল্লিতে, ত্রিপুরা সরকার একটি আনারস মহোৎসবের আয়োজন করবে, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ অংশ নেবেন।

তিনি বলেন আমাদের রাজ্যের কুইন আনারস, যা জিআই-ট্যাগপ্রাপ্ত এবং এটাই রাজ্যের রাজ্যফল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বব্যাপী এর প্রসার ও আনারস চাষিদের উপকার করতে আমরা ২৭ জুন থেকে তিন দিন ধরে আন্তর্জাতিক আনারস দিবস উদযাপন করতে যাচ্ছি । এই অনুষ্ঠান ২৭ জুন শুরু হয়ে ২৯ জুন শেষ হবে দিল্লী তে । আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী কে অনুষ্ঠানের উদ্বোধনের জন্য এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজী কেও আমন্ত্রণ জানানোর চেষ্টা করছি। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, দিল্লির মন্ত্রিসভা এবং সাংসদদেরও আমন্ত্রণ জানানো হবে।

কৃষিমন্ত্রী আরও জানান, ডোনার মন্ত্রক , কেন্দ্রীয় কৃষি মন্ত্রক এবং রাজ্য সরকারের সহায়তায় কুইন আনারসকে বিশ্ব বাজারে প্রচার করতে ২৩৬ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প হাতে নেওয়া হচ্ছে।

মন্ত্রী বলেন আমাদের কুইন আনারস ১২ হাজার ৯৭ হেক্টর জমিতে উৎপাদিত হয় এবং উৎপাদনের পরিমাণ ১.৭৭ মেট্রিক টন। আমাদের সরকার আসার পর আমরা দুবাই, জার্মানি, ওমান ও রাশিয়ায় কুইন আনারস রপ্তানি করেছি। আমাদের কুইন আনারস তার মিষ্টি স্বাদের জন্য বিশ্ববিখ্যাত। আমরা কোল্ড চেম্বার, সংগ্রহ কেন্দ্র, প্রক্রিয়াজাতকরণ ইউনিট ও রেফ্রিজারেটেড ভ্যান স্থাপন করছি। বিপণন ও ব্র্যান্ডিংয়ের জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়া কুইন আনারসের পাতা থেকে সুতা তৈরির জন্য একটি প্রক্রিয়াকরণ কেন্দ্রও স্থাপন করা হবে। এই ২৩৬ কোটি টাকা জম্পুইজলা,  মোহনপুর ব্লক, মোহনভোগ ব্লক, বক্সনগর ব্লক, কাঠালিয়া  ব্লক, কিল্লা ব্লক, পদ্মবিল, মুঙ্গিয়াকামি, তুলাশিখর, মনু, গন্ডাতুইসা , দুর্গাচৌমুহনী ব্লক, কুমারঘাট, গৌরনগর ও চন্দিপুর ব্লকে ব্যয় করা হবে যেখানে এই প্রকল্পগুলির অধিকাংশ অর্থ বরাদ্দ থাকবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য