বাড়িরাজ্যশিক্ষা মন্ত্রীর পদত্যাগের দাবি যুব কংগ্রেসের

শিক্ষা মন্ত্রীর পদত্যাগের দাবি যুব কংগ্রেসের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ মে :  পরীক্ষার পূর্বে প্রশ্ন পত্র ফাঁস হয়ে যাওয়ায় ২০২৬ সালের নীট ইউ.জি পরীক্ষা বাতিল করা হয়েছে। দেশৈ এই ধরনের ঘটনা প্রথম বার ঘটে নি। ২০১৬, ২০২১ এবং ২০২৪ সালেও নিট পরীক্ষার প্রশ্ন পত্র ফাঁস হয়েছিল। শতশত গরিব ঘরের ছেলে মেয়েরা নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়। বিজেপি সরকার দেশের ক্ষমতায় বসার পর এই নিয়ে চার বার নিট পরীক্ষার প্রশ্ন পত্র ফাঁস হয়েছে। বিজেপি সরকার বিকশিত ভারতের কথা বলে, কিন্তু একটা পরীক্ষা সঠিক ভাবে নিতে পাড়ে না।

 নিট পরীক্ষার দায়িত্বে রয়েছে এনটিএ। এই এনটিএ-কে নিয়ে আগেও প্রশ্ন উঠেছে। ২০২৪ সালে যুব কংগ্রেসের পক্ষ থেকে দেশ জুড়ে আন্দোলন করা হয়েছিল। কিন্তু সেই সময় পরীক্ষা বাতিল করা হয় নি। প্রশ্ন পত্র ফাঁসের তদন্ত ভার সিবিআইকে দেওয়া হয়েছিল। কিন্তু তদন্ত কি পর্যায়ে রয়েছে কেউই জানে না। এই বার নিট পরীক্ষা বাতিলের ফলে দেশের প্রায় ২২ লক্ষ ছাত্র-ছাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছে। এনটিএ-র পক্ষ থেকে এখনো পর্যন্ত কোন বক্তব্য পাওয়া যায় নি। দেশে শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়ছে। তার জন্য প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার জানানো হয়েছে। একই সাথে এইদিন প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নিল কমল সাহা এনটিএ-কে অবলুপ্ত করে দেওয়ার দাবি জানান। একই সাথে শিক্ষা মন্ত্রকের মন্ত্রীর পদত্যাগের দাবি জানান।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য