Sunday, August 9, 2026
বাড়ি রাজ্য অটো চালকদের উপর হামলা দুষ্কৃতীদের

অটো চালকদের উপর হামলা দুষ্কৃতীদের

অটো চালকদের উপর হামলা দুষ্কৃতীদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ মে : শান্তিরবাজার থানার দ্বারস্থ হল একাংশ অটো চালক। অটো চালকরা জানায় তারা শান্তিরবাজার রেল ষ্টেশনে অটো পরিষেবা প্রদান করে থাকে। মঙ্গলবার তারা অটো নিয়ে শান্তিরবাজার রেল ষ্টেশনে যাওয়ার পর কিছু দুষ্কৃতি তাদের উপর হামলা চালিয়েছে।

তাই তারা বাধ্য হয়ে এইদিন শান্তিরবাজার থানায় অভিযোগ দায়ের করেছে। অটো চালকরা আরও জানান তারা এইদিন অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশকে ২৪ ঘণ্টা সময় সীমা বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যে পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ না করলে তারা সাংগঠনিক ভাবে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha