স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ মে : নির্মীয়মান সেফটি ট্যাংকের মধ্যে ঝাঁপ ভবঘুরের। ভবঘুরকে উদ্ধার করতে গ্রামবাসী ডেকে আনলো দমকল কর্মীদের। ঘটনা চড়িলাম উত্তর ব্রজপুর এলাকায়। শনিবার এই ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসে দমকল কর্মীরা।
স্থানীয়দের সহযোগিতায় ভবঘুরকে উদ্ধার করতে সক্ষম হয়। ভবঘুর এলাকার স্বপন বিশ্বাসের ছেলে। জানা যায় ঘটনার পর বাড়ির লোকজনেরা চিৎকার শুরু করলে এলাকাবাসী এসে উদ্ধার করতে চেষ্টা করে। পরবর্তী সময়ে দমকল কর্মীদের খবর দিয়ে তাকে উদ্ধার করার ব্যবস্থা করে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

