বাড়িরাজ্যশ্রাদ্ধানুষ্ঠান করার জন্য আর্থিক অভাব অনটনে ভুগছেন স্ত্রী ও ছেলে

শ্রাদ্ধানুষ্ঠান করার জন্য আর্থিক অভাব অনটনে ভুগছেন স্ত্রী ও ছেলে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ মে :  স্বামীর মৃত্যুর পর শ্রাদ্ধানুষ্ঠান করার জন্য আর্থিক অভাব অনটনে ভুগছেন স্ত্রী। রাজ্য সরকারের কাছে সহযোগিতা চাইলো উত্তর চড়িলামের গৌতমী কলোনী এলাকার শোভা পাল। শুভা পাল জানান তার স্বামীর নাম স্বপন পাল। গত মঙ্গলবার নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন তার স্বামী। তারপর শেষকৃত্য সম্পন্ন করার জন্য যাবতীয় ব্যবস্থা করেছে গ্রামবাসী। এখন আগামী ১১ মে শ্রাদ্ধানুষ্ঠান। শ্রাদ্ধানুষ্ঠান সম্পূর্ণ করার জন্য হাতে অর্থ নেই।

সরকার যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে স্বামীর শ্রাদ্ধ অনুষ্ঠান করতে পারবে। তাই শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শোভা পাল এবং তার ১১ বছরের ছেলে সরকারি সহযোগিতা দাবি করেছেন। অসহায় মা ও ছেলের পাশে দাঁড়িয়ে গ্রামবাসী বললেন, গোটা পরিবারটি একেবারে নিঃস্ব। এক বেলা খাবারের কোন ব্যবস্থা নেই। মাথা গুজার ঘর নেই। সরকার এবং রাজ্যবাসী যদি মহিলাকে সহযোগিতা করেন তাহলে শ্রাদ্ধানুষ্ঠান করতে পারবে এবং একমাত্র ছেলেটি পড়াশোনা করতে পারবে। উল্লেখ্য, এলাকার জনপ্রতিনিধির জনসেবা নিয়ে প্রশ্ন উঠছে। এলাকার মধ্যে এতটা অসহায় একটা পরিবার রয়েছে, এটা গোটা গ্রাম জানলে বিধায়ক অবশ্যই জানার কথা। কিন্তু কি কারনে জনগণের পয়সায় ভাতা পাওয়া জনপ্রতিনিধি অসহায় পরিবারের পাশে দাঁড়াচ্ছে না, সেটা নিয়ে ক্ষোভ বিস্তার করছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য