বাড়িরাজ্য১০,৩২৩ -এর চাকুরিচ্যুত শিক্ষক মেয়ের সঙ্গে দ্বাদশ শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ হলেন

১০,৩২৩ -এর চাকুরিচ্যুত শিক্ষক মেয়ের সঙ্গে দ্বাদশ শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ হলেন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ মে :১০,৩২৩ -এর চাকুরিচ্যুত শিক্ষক মেয়ের সঙ্গে দ্বাদশ শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ হলেন। ১৯৯৯ সালে দ্বাদশ শ্রেণীর অনুত্তীর্ণ হওয়ার পর দীর্ঘ ১২ বছর প্রাইভেট টিউশনি করেন দুধু মিয়া। ২০১৪ সালে পূর্বতন বামফ্রন্ট সরকারের আমলে ভাগ্যে ছুটে যায় আন্ডার গেজুয়েট শিক্ষক পদে চাকুরি। কিন্তু কয়েক বছর যেতে না যেতেই আদালতের রায়ের চাকরি হারান দুধু মিয়া। তারপর ভাবলেন এবার মেয়ের সঙ্গে দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় বসবেন।

সে অনুযায়ী জম্পুইজলা ব্লকের অন্তর্গত প্রমোদনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে পরীক্ষায় বসেন চাকুরিচ্যুত দুধু বাবু। শুক্রবার ত্রিপুরা মধ্যে শিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। ফলাফল প্রকাশ হওয়ার পর দুধু বাবু জানতে পারেন, তিনি ৪২.৫ শতাংশ নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এবং তার মেয়ে রুমা আক্তার ৫০ শতাংশ নম্বর পেয়ে বাবার সঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। স্বামী এবং মেয়ের ফলাফলে অত্যন্ত খুশি দুধু মিয়ার স্ত্রী। তিনি জানান, এখন তার স্বামী মেয়ের সঙ্গে কলেজে পড়তে চায়। তিনি সব ধরনের সহযোগিতা করবেন স্বামীকে। উল্লেখ্য, পড়াশোনার শেষ নেই। শুধুমাত্র উৎসাহের প্রয়োজন। সেটাই প্রমাণ করে দিলেন চাকুরিচ্যুত দুধু মিয়া।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য