বাড়িরাজ্যত্রিদলীয় জোট হয়ে এডিসি লড়তে চলেছে কংগ্রেস

ত্রিদলীয় জোট হয়ে এডিসি লড়তে চলেছে কংগ্রেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ মার্চ : আসন্ন টিটিএএডিসি নির্বাচনে কংগ্রেস টি পি পি এবং গণ মঞ্চের সঙ্গে ত্রিদলীয় জোট হয়ে নির্বাচন লড়াই করবে। রবিবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা দেন মুখপাত্র প্রবীর চক্রবর্তী। প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন, আসন্ন টিটিএএডিসি নির্বাচনে ত্রিদলীয় জোট বদ্ধ লড়াই করতে চলেছে প্রদেশ কংগ্রেস।

 আশীষ কুমার সাহা আরো বলেন, এডিসি এলাকার মানুষ বামফ্রন্ট, বিজেপি, তিপরা মথা সহ বিভিন্ন রাজনৈতিক দলকেই সুযোগ দিয়েছে। কিন্তু কংগ্রেস এডিসি পরিচালনা করার কোন সুযোগ পায়নি। কোনরকম স্বার্থ ছাড়া জনগণের জন্য লড়াই করতে প্রস্তুতি নিয়েছে এই ত্রিদলীয় জোট। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান এডিসি নির্বাচনে কংগ্রেস দল ২৮ টি আসনেই লড়াই করবে। কংগ্রেস দলের সাথে গণ মঞ্চ এবং টিপিপি জোট হওয়ার জন্য এগিয়ে এসেছে। সেই বিষয় নিয়ে  রবিবার দুপুরে আলোচনা হয়েছে। ২৮ আসনের মধ্যে কে কোন আসনের জন্য যোগ্য প্রার্থী তা এইদিন ঠিক করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে সংবাদ দুপুরের মধ্যে প্রার্থী তালিকা ঘোষণা হবে। কংগ্রেস দল পাহাড়ে ঘুরে দারাচ্ছে বলে জানান তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি এবং মুখপাত্র ছাড়াও উপস্থিত ছিলেন টিপিপি -র সাধারণ সম্পাদক প্রবীন সিং, গণ মঞ্চের সাধারণ সম্পাদক প্রদ্যুৎ নারায়ণ মজুমদার সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য