স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ মার্চ : ইয়াবা টেবলেট সহ বোধজং নগর থানার পুলিশ পশ্চিম নোয়াবাদী এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে বোধজং নগর থানার পুলিশ। রবিবার ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হয়। থানার ওসি প্রশান্ত কুমার দে বলেন শনিবার রাতে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ।
এক বাড়ি থেকে ১১ হাজার ৮০০ ইয়াবা ট্যাবলেট আটক করা হয়। যার কালোবাজারি মূল্য প্রায় ১২ লক্ষাধিক টাকা হবে। তারপর বাড়ির মালিককে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস ধারা অনুযায়ী মামলা হাতে নেওয়া হয়। ২০২২ সালেও অভিযুক্ত নেশা সংক্রান্ত কারণে বোধজংনগর থানায় গ্রেপ্তার হয়েছিল। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ অনেক তথ্য পেয়েছে। এগুলি সত্য কিনা যাচাই করছে পুলিশ। রবিবার পাঁচ দিনের পুলিশ কাস্টডি চেয়ে আদালতে তোলা হয় অভিযুক্ত নেশা কারবারিকে। পুলিশের ধারণা তার সাথে জড়িত রয়েছে আরও অনেকে।

