স্যন্দন ডিজিটাল ডেস্ক,আগরতলা ১০ মার্চ : আসন্ন টি.টি.এ.এ.ডি.সি নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার প্রদেশ বিজেপির সাধারন সম্পাদক বিপিন দেববর্মার হাত ধরে ৫৫ পরিবারের ২৭৫ জন ভোটার যোগদান করল বিজেপি দলে। প্রদেশ বিজেপি কার্যালয়ে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারন সম্পাদক বিপিন দেববর্মা, প্রদেশ বিজেপির মিডিয়া ইনচার্জ সুনিত সরকার সহ অন্যান্যরা। এই যোগদান সভায় ৫৫ পরিবারের ২৭৫ জন ভোটার তিপ্রা মথা দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বিজেপি দলে বরণ করে নেন প্রদেশ বিজেপির সাধারন সম্পাদক বিপিন দেববর্মা।
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিপিন দেববর্মা বলেন এইদিন তিপ্রা মথা দল ত্যাগ করে ২৭৫ জন ভোটার বিজেপি দলে যোগদান করেছে তিপ্রা মথা দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক গুরুপদ দেববর্মা, টিএসএফ-এর সেন্ট্রাল কমিটির সদস্য চিত্তরঞ্জন দেববর্মা, তিপ্রা মথা হেজামারা ব্লক কমিটির কোষাধ্যক্ষ ঊষারঞ্জন দেববর্মা, ওয়াই.টি.এফ মান্দাই ব্লক কমিটির সাংগঠনিক সম্পাদক উদিনা রুপিনি ও ওয়াই.টি.এফ মান্দাই ব্লক কমিটির সম্পাদক ফিলিপ দেববর্মার নেতৃত্বে।যোগদানকারীরা জানান, ধীরে ধীরে পায়ের নিচে মাটি সরে যাচ্ছে তিপরা মথার। তারা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আগামী দিন এই বিশ্বাসঘাতকদের ধরবে জনগণ।

