বাড়িজাতীয়ভারত সফরে ফিনল্যান্ডের রাষ্ট্রপতি, নতুন দিল্লিতে উষ্ণ অভ্যর্থনা

ভারত সফরে ফিনল্যান্ডের রাষ্ট্রপতি, নতুন দিল্লিতে উষ্ণ অভ্যর্থনা

নয়াদিল্লি, ৪ মার্চ (হি.স.): ভারত সফরে এলেন ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাব। বুধবার নতুন দিল্লিতে এসে পৌঁছলে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। রাষ্ট্রপতি স্টাবকে বিমানবন্দরে স্বাগত জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং। রাষ্ট্রপতি স্টাব রাইসিনা সংলাপ ২০২৬-এ প্রধান অতিথি এবং মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।

বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারত এবং ফিনল্যান্ডের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে উষ্ণ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। রাষ্ট্রপতি স্টাবের এই সফর ভারত-ফিনল্যান্ড সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য