Tuesday, February 24, 2026
বাড়িরাজ্যস্বচ্ছতার মাধ্যমে সরকার ২০,১৯৬ জনকে  চাকরি প্রদান করেছে : মুখ্যমন্ত্রী

স্বচ্ছতার মাধ্যমে সরকার ২০,১৯৬ জনকে  চাকরি প্রদান করেছে : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ ফেব্রুয়ারি : এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মঙ্গলবার আগরতলার প্রজ্ঞা ভবনে মৎস্য দপ্তরে চাকরি প্রাপকদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মোট ৫২ জনের হাতে ফিসারি অফিসারের নিয়োগপত্র তুলে দেওয়া হয় এদিন। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, স্বচ্ছতার মাধ্যমে সরকার চাকরি প্রদান করে চলেছে। বর্তমান সরকার ২০২৫ সালের ডিসেম্বর মাস পর্যন্ত চাকরি দেওয়া হয়েছে ২০ হাজার, ১৯৬ জনকে। এর মধ্যে রয়েছে ডাই ইন হারনেসের চাকরি।

এবার এই তালিকায় যুক্ত হল আরো ৫২ জন। আর এগুলির প্রত্যেকটি চাকরি দেওয়া হয়েছে স্বচ্ছতার সঙ্গে। তিনি আরো বলেন, কাজের কোন বিকল্প নেই। যে যত বেশি কাজ করবে তার মধ্যে তত বেশি আত্মবিশ্বাস আসবে। কেউ যদি মনে করে থাকে আমি সব জানি তাহলে তার মত অবোধ ব্যক্তি আর কেউ হবে না। মুখ্যমন্ত্রী বলেন প্রত্যেকে দেশ এবং জাতির জন্য কাজ করবেন এমন ভাবনা তৈরি করতে হবে নিজেদের মধ্যে। নিজে এবং নিজের পরিবারকে নিয়ে শুধুমাত্র বাঁচলে  চলবে না। গতানুগতিক কাজের প্রক্রিয়া থেকে বেরিয়ে এসে নতুন নতুন ভাবনা-চিন্তা তৈরি করতে হবে।

আর এমনটা হলেই নতুন ত্রিপুরা গড়া সম্ভব। বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বলেন, ২০১৬ সালে শেষ বারের মতো মৎস্য দপ্তরের আধিকারিক পদে নিয়োগ করা হয়েছিল। এরপর দীর্ঘ সময় এই পদে নিয়োগ প্রক্রিয়া বন্ধ ছিল। এদিন যারা নিয়োগ পত্র পেয়েছেন তাদেরকে মৎস্য দপ্তর থেকে প্রশিক্ষণ দেওয়া হবে। মানুষের স্বার্থে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের প্রকল্প গুলো কিভাবে বাস্তবায়িত করা হবে সেই বিষয়েও নতুন চাকরি প্রাপকদের প্রশিক্ষণ দেওয়া হবে। নিয়োগপত্র হাতে পেয়ে চাকরি প্রাপকরা অনেক বেশি খুশি হয়েছেন তাদের পড়াশুনা এবং পরিশ্রম কাজে এসেছে বলে জানালেন তারা। মুখ্যমন্ত্রী এবং মৎস্য দপ্তরের মন্ত্রী ছাড়াও দিন উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা সন্তোষ দাস, সচিব দীপা ডি নায়ার প্রমুখ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য