Sunday, September 20, 2026
বাড়ি রাজ্য জিবি হাসপাতালের চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের বেতন না হওয়ায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি

জিবি হাসপাতালের চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের বেতন না হওয়ায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি

জিবি হাসপাতালের চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের বেতন না হওয়ায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ ফেব্রুয়ারি :  রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালের চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের বেতন হচ্ছে না বলে অভিযোগ উঠল মঙ্গলবার। এদিন জিবি হাসপাতালে ট্রমা সেন্টারের অনিয়মিত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা এই অভিযোগ তুলেছেন। এদিন তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন ২০২৪ সালের জুলাই মাসে ট্রমা সেন্টারের ওটির জন্য এজিএমসি তাদের নিয়োগ করেছিল। তারপর থেকে তারা নিয়মিত দায়িত্ব পালন করে আসছে।

 কিন্তু গত নভেম্বর মাস থেকে তাদের বেতন মিলছে না। বর্তমানে ২২ জন কর্মী রয়েছেন কর্মরত। এরমধ্যে চারজন চিকিৎসক, এছাড়া এম ও, এনেসট্রিশিয়া, স্টাফ নার্স, ওটি টেকনিশিয়ান, এম পি ডব্লিউ কর্মী। তারা বহুবার হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্টের কাছে গেছেন। কিন্তু কোন রকম সদুত্তর মিলছে না। অথচ তাদের নিয়োগ করেছে এজিএমসি কর্তৃপক্ষ বলে তাদের দাবি। এখন তাদের বলছে কেন্দ্র থেকে পয়সা আসছে না। ফান্ডে টাকা নেই। তাই তাদের বেতন দেওয়া সম্ভব হচ্ছে না। তাই তারা মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন বলে জানান সাংবাদিকদের। কারণ তাদের কাছে আর কোন রাস্তা খোলা নেই বলে সংবাদ মাধ্যমকে এদিন জানিয়েছেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha