স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ ফেব্রুয়ারি : সোমবার শিব চতুর্দশীর দ্বিতীয় দিন। আগরতলা শহরের লক্ষীনারায়ণ মন্দির, সেন্ট্রাল রোড শিববাড়ি, বটতলা শিববাড়ি সহ সমস্ত শিব মন্দিরে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। প্রতি বছর ফাল্গুন মাসের চতুর্দশী তিথিতে পালিত হয় শিবরাত্রি। এ বছর রবিবার এবং সোমবার দুদিন শিবরাত্রি।
শিবের বরপ্রাপ্তির উদ্দেশ্যে বহু মানুষই শিবরাত্রির ব্রত পালন করছে। শিবরাত্রির ব্রত পালন করা হয় মূলত পরিবারের মঙ্গল কামনা করে।

