Monday, February 16, 2026
বাড়িরাজ্যদুই ছিনতাইকারিকে গ্রেপ্তার করল পুলিশ

দুই ছিনতাইকারিকে গ্রেপ্তার করল পুলিশ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ ফেব্রুয়ারি :  ও.এল.এক্স -এর মধ্যে বিজ্ঞাপন দেখে মোবাইল কিনতে কিনতে গিয়ে  ছিনতাইয়ের কবলে পড়লেন প্রকৃত ক্রেতা। মামলা নিয়ে পূর্ব আগরতলা থানার পুলিশ দু’জনকে আটক করেছে। তাদের কাছ থেকে উদ্ধার হয় দুইটি মোবাইল। পূর্ব আগরতলা থানার ওসি সুব্রত নাথ জানান একটি ওয়েব সাইটে মোবাইল বিক্রয়ের বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। বিক্রতা যথারীতি মোবাইল নিয়ে চন্দ্রপুর এলাকায় আসে।

 অপরদিকে চাড়িপাড়া এলাকা থেকে দুইজন ক্রেতা আসে। কিন্তু বিক্রেতা ও তার বন্ধু মোবাইল ক্রেতাদের কাছ থেকে চালাকি করে টাকা ও তাদের মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। থানায় অভিযোগ জানানোর পর পুলিশ ঘটনার তদন্তে নামে। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত দুই ছিনতাইকারিকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ছিনতাই করা দুইটি মোবাইল। ধৃতদের কাছ থেকে একটি বাইকও উদ্ধার হয়েছে। ধৃতরা হল রেশম বাগান এলাকার সুখেন দেবনাথ ও দক্ষিন চন্দ্রপুরের শহীদ মিয়া। তাদের কাছ থেকে টাকা উদ্ধার করা যায় নি। কারন তারা টাকা খরচ করে নিয়েছে। ধৃতদের পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে সোমবার আদালতে সোপর্দ করে পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য