Sunday, February 15, 2026
বাড়িখেলা২০২৬ কমল কাপের শিরোপা অর্জন করল এিপুরেশ্বরী সুপার কিংগস

২০২৬ কমল কাপের শিরোপা অর্জন করল এিপুরেশ্বরী সুপার কিংগস

স্যন্দন ডিজিটেল ডেস্ক ১৫ ফেব্রুয়ারি : ১৮ সূর্যমনিনগর বিধায়ক তথা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল এর পৃষ্ঠপোশকতায় পরিচালিত ষষ্ঠ তম কমল কাপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের সমাপ্ত হলো রবিবার। টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় ইউনিটি গ্রুপস ও মাতা এিপুরেশ্বরী সুপার কিংগস। ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে ইউনিটি গ্রুপস ১৩ অভার ২ বলে সবকটি উইকেট স্কোর বোর্ডে ৯৪ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে মাতা এিপুরেশ্বরী সুপার কিংগস ১১ অভার ৫ বলে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

ফলে ৮ উইকেট ইউনিটি গ্রুপস কে পরাজিত করে কমল কাপের শিরোপা নিজেদের ঘরে তুলে নিলো মাতা এিপুরেশ্বরী সুপার কিংগস দলের ক্রিকেটার রা। ম্যাচ শেষে পূর্বঘোষনা অনুযায়ী চ্যাষ্পিয়ন দলের হাতে গাড়ি সহ ট্রফি তুলে দেওয়া হয় কমিটির পক্ষ থেকে। এদিন ফাইনাল ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী সুধাংশু দাস, স্থানীয় বিধায়ক তথা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, স্কুল অব সাইন্স এর অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য সহ আরো অনেকে। উদ্বোধনী অনুষ্ঠানে শেষে উপাধাক্ষ রামপ্রসাদ পাল বলেন একটা সময় ২২-৩০ বছরের ছেলেরা মাঠে খেলাধুলায় ব্যাস্ত ছিলো, সেই সময়টাকে আবারো ফিরে আনার চেষ্টা নিয়ে কমল কাপ ক্রিকেটের উদ্যোগ নেওয়া হয়েছিলো। কিন্তুু যে পরিমানে মানুষ সমর্থন করেছেন,তাতে কমল কাপ সার্থক বলে মনে করেন রামপ্রসাদ পাল।
,ফাইন্যাল ম্যাচে উপস্থিত হয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন রাজ্যে ফুটবল ছাড়া কোনো মাঠে দর্শক দেখা যায় না, কিন্তুু কমল কাপ ক্রিকেটে যে পরিমান দর্শক উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন, সেটা এিপুরার ইতিহাসে আর কোনো টুর্নামেন্টে তিনি দেখেন নি।
,

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য