বাড়িরাজ্যজনগণের টাকা আত্মসাৎ করে তিপরা মথা ব্যক্তিগত সম্পত্তি রূপায়িত করেছে : রাজীব...

জনগণের টাকা আত্মসাৎ করে তিপরা মথা ব্যক্তিগত সম্পত্তি রূপায়িত করেছে : রাজীব ভট্টাচার্য

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।  ৬ এপ্রিল :৬ এপ্রিল ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস। এ উপলক্ষে সোমবার প্রদেশ বিজেপি কার্যালয়ে পতাকা উত্তোলন করেন রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। পরে সেখানে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন, বিজেপি সর্বভারতীয় সহ-সভানেত্রী লতা হোসেন, জাতীয় এস টি মোর্চার সভাপতি সমীর ওরাম, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য দলীয় নেতৃত্ব ও কর্মীরা।

 বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য বিজেপি দল গঠনের ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, আজ ভারতীয় জনতা পার্টির ৪৬ তম প্রতিষ্ঠা দিবস। ১৯৮০ সালের ৬ এপ্রিল এমনই দিনে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা হয়েছিল। প্রতিষ্ঠাতার নেতৃত্বে ছিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সহ ছয়জনের একটি টিম। আজ এই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে ভারতীর জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে এদিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। পাশাপাশি তিনি সংবাদ মাধ্যমের এক প্রশ্নের উত্তরে বলেন ২০২১ সালে যারা এডিসি দখল করেছিল তারা বর্তমানে পুরোপুরি ভাবে হতাশাগ্রস্ত। কারণ ২০২১ সালে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়ে তারা এডিসি দখল করেছে সেগুলোর বাস্তবতাকে তারা পূরণ করতে ব্যর্থ হয়েছে। জনগণের টাকা আত্মসাৎ করে তারা ব্যক্তিগত সম্পত্তি রূপায়িত করেছে।

 ফলে আজকে তাদের ভয় যদি আসন্ন নির্বাচনে তারা ক্ষমতায় আসতে না পারে তাহলে তাদের রাজনৈতিক স্বার্থ পূরণ হবে না। কিন্তু ভারতীয় জনতা পার্টির সঙ্গে জনগণ প্রস্তুত হয়ে গেছে এডিসিতে সরকার পরিবর্তন করতে। তাই তিপরা মথা ভয়ে বিজেপির প্রার্থী ও কর্মী সমর্থকদের উপর আক্রমণ করছে বলে জানান তিনি। তিনি আরো বলেন এতদিন তারা থানসা , থানসা বলতো, এখন থানসা, থানসার উপরই আক্রমণ করছে। এভাবেই মথাকে কাঠগড়ায় তুললেন তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য