Sunday, August 9, 2026
বাড়ি জাতীয় বিএনপির আমন্ত্রণে সাড়া নয়াদিল্লির, তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি

বিএনপির আমন্ত্রণে সাড়া নয়াদিল্লির, তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি

বিএনপির আমন্ত্রণে সাড়া নয়াদিল্লির, তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি

স্যন্দন ডিজিটেল ডেস্ক ১৫ ফেব্রুয়ারি : বাংলাদেশের নতুন সরকার গঠনের অনুষ্ঠানে বিএনপির আমন্ত্রণে অবশেষে সাড়া দিল ভারত। আগামী মঙ্গলবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার নেবেন। সেই অনুষ্ঠানে ভারত-সহ ১৩ দেশের রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে দলের তরফে। আমন্ত্রিতদের তালিকায় একেবারে প্রথম সারিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে তিনি যে নির্দিষ্ট দিনে ঢাকা যাবেন না, তাও জানা গিয়েছিল। তারেকের শপথ অনুষ্ঠানের এবার প্রতিনিধি চূড়ান্ত করল নয়াদিল্লি। সূত্রের খবর, নরেন্দ্র মোদির প্রতিনিধি হয়ে লোকসভার স্পিকার ওম বিড়লা ও বিদেশসচিব বিক্রম মিসরি যাচ্ছেন ঢাকায়।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha