Saturday, February 14, 2026
বাড়িরাজ্যমিছিলে হাঁটছে কেন জানেনা কর্মীরা

মিছিলে হাঁটছে কেন জানেনা কর্মীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ ফেব্রুয়ারি : ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরই শাসক শরিক তিপ্রা মথা দলের নাটকীয় কর্মসূচি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। শনিবার তেলিয়ামুড়ার জাতীয় সড়কে হাতেগোনা কয়েকজন কর্মী-সমর্থককে নিয়ে তিপ্রা মথা নেতা কমল কলই ও মহেন্দ্র দেববর্মা মিছিল করেন।

 মূলত টি.আই.এস.এফ এবং টি.এস.এফ-এর যৌথ উদ্যোগে রোমান লিপিতে প্রশ্নপত্র প্রণয়ের দাবিতে  মানব শৃংখল ও মিছিল অনুষ্ঠিত করা হয়।রোমান্স ক্রিপ্টের দাবি’কে সামনে রেখে এই কর্মসূচি সাজানো হলেও আশ্চর্যের বিষয়—মিছিলে উপস্থিত অধিকাংশ কর্মী-সমর্থকই জানেন না আসলে কেন তাঁরা এই মিছিলে অংশ নায়েছেন।  রাজনৈতিক পর্যবেক্ষক মহলের মতে, নির্বাচনের আগে জনসমর্থন টানতে তিপ্রা মথা সস্তা নাটক শুরু করেছে। স্থানীয়দের অনেকেই এই কর্মসূচিকে ‘অযথা নাটক’ বলে আখ্যা দিয়েছেন। তাঁদের মতে, প্রকৃত সমস্যার সমাধান না করে এ ধরনের নাটকীয়তা শুধু বিভ্রান্তি বাড়াচ্ছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য