স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ ফেব্রুয়ারি : এই বছর প্রথম বারের মতো অনুষ্ঠিত হল মেগা লোক আদালত। এম.ভি.অ্যাক্টের মামলা, টি.পি অ্যাক্টের মামলা, টি.জি অ্যাক্টের মামলা সহ জমাকৃত আবগারি আইনের মামলার দ্রুত নিস্পত্তির লক্ষ্যে এই মেগা লোক আদালতের আয়োজন করা হয়।
পশ্চিম ত্রিপুরা জেলার জেলা ও দায়রা আদালত প্রাঙ্গণে বসে লোক আদালত। এইদিন এই মেগা লোক আদালত সরজমিনে ঘুরে দেখেন ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি টি অমরনাথ গৌর। তিনি মেগা লোক আদালত ঘুরে দেখার পর জানান ২০২৬ সালে এইদিন প্রথম লোক আদালত বসেছে। এইদিন ২৩ হাজার ৬০০ মামলা নিস্পত্তির জন্য লোক আদালতে নেওয়া হয়। তার মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলায় প্রায় ৫ হাজার মামলা রয়েছে। এইদিন সমগ্র রাজ্যে মোট ২৮ টি লোক আদালত বসেছে। তার মধ্যে পশ্চিম জেলায় ৫ টি লোক আদালত বসেছে।

