Wednesday, February 11, 2026
বাড়িরাজ্যটিটিএএডিসি নির্বাচনের সঙ্গে ভিলেজ কমিটির নির্বাচন করার নির্দেশ

টিটিএএডিসি নির্বাচনের সঙ্গে ভিলেজ কমিটির নির্বাচন করার নির্দেশ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ ফেব্রুয়ারি : সুপ্রিম কোর্ট ত্রিপুরার রাজ্য নির্বাচন দপ্তরকে টিটিএএডিসি নির্বাচনের সঙ্গে ভিলেজ কমিটির নির্বাচন করার নির্দেশ দিয়েছে। সামাজিক মাধ্যমে এই খবর সুনিশ্চিত করলেন তিপরা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ।

উল্লেখ্য, আগামী ১৮ এপ্রিল টিটিএএডিসি-র বর্তমান সরকারের মেয়াদ শেষ হতে চলেছে। তাই ১২ এপ্রিলের মধ্যে ত্রিপুরা উপজাতি এলাকা সচেতন জেলা পরিষদের নির্বাচন ও ফলাফল  ঘোষণা করতে হবে। আগামী একুশে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ২৮ টি নির্বাচনী কেন্দ্রে একাধিক সহকারি রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন ব্লকের ভিডিও, ডিসিএম সহ আধিকারিকদের নির্বাচন পর্যন্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। সূত্রে খবর চলতি মাসের শেষের দিকে নির্বাচন ঘোষণা হতে পারে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য