Wednesday, February 11, 2026
বাড়িরাজ্যচ্যালেঞ্জ নিয়ে সেফ জোন থেকে বেরিয়ে ছাত্রছাত্রীদের এগিয়ে যাওয়ার পরামর্শ মুখ্যমন্ত্রী ডাঃ...

চ্যালেঞ্জ নিয়ে সেফ জোন থেকে বেরিয়ে ছাত্রছাত্রীদের এগিয়ে যাওয়ার পরামর্শ মুখ্যমন্ত্রী ডাঃ সাহার



আগরতলা, ১১ ফেব্রুয়ারি (হি.স.) : নিজেকে দুর্বল না ভেবে চ্যালেঞ্জ গ্রহণ করে এগিয়ে যেতে হবে—এই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। বুধবার আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ অ্যান্ড আইজিএম হাসপাতালে প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে তিনি অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, স্বাস্থ্য দফতরের সচিব কিরণ গিত্যে, ডেন্টাল কলেজের অধ্যক্ষা সহ স্বাস্থ্য দফতরের অন্যান্য আধিকারিকরা।

বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে রাজ্যে শিক্ষাক্ষেত্রে বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি পেয়েছে এবং মানব সম্পদই দেশের ভবিষ্যৎ। ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণ প্রজন্মকে কেন্দ্র করেই ‘বিকশিত ভারত ২০৪৭’-এর স্বপ্ন দেখা হচ্ছে। তিনি নবাগত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, “ইচ্ছা থাকলে প্রত্যেকেই নিজেকে একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পারে। এই সুযোগ পাওয়া বড় প্রাপ্তি—নিজেকে কখনও দুর্বল ভাবা যাবে না।”

তিনি আরও বলেন, চিকিৎসা শিক্ষার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সফল হতে হলে সেফ জোন থেকে বেরিয়ে চ্যালেঞ্জ গ্রহণ করে এগিয়ে যেতে হবে এবং নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে মানুষের সেবা করাই হওয়া উচিত লক্ষ্য।

অনুষ্ঠানে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা ও স্বাস্থ্য সচিব কিরণ গিত্যেও বক্তব্য রাখেন। পরে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ অ্যান্ড আইজিএম হাসপাতালের ছাত্র-ছাত্রীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে নবাগতদের স্বাগত জানায়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য