Wednesday, February 11, 2026
বাড়িরাজ্যগ্রাম পঞ্চায়েত অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড

গ্রাম পঞ্চায়েত অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ ফেব্রুয়ারি : ধর্মনগরের বাঘবাসা গ্রাম পঞ্চায়েত অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লক্ষ টাকা। মঙ্গলবার রাত্রি অনুমানিক ৩ টা নাগাদ স্থানীয় লোকজন বাঘবাসা গ্রাম পঞ্চায়েত অফিসে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে পঞ্চায়েতের মেম্বারদের জানায়।

সাথে সাথে খবর দেওয়া হয় ধর্মনগর দমকল বাহিনীর কর্মীদের। ধর্মনগর দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। বাঘবাসা গ্রাম পঞ্চায়েতের ইনচার্জ চিত্তরঞ্জন দেবনাথ বুধবার সকালে ঘটনাস্থলে ছুটে যান। তিনি জানান অগ্নিকান্ডে গ্রাম পঞ্চায়েত অফিসের যথেষ্ট ক্ষতি হয়েছে। পঞ্চায়েত অফিসের নথিপত্র সহ পঞ্চায়েত অফিসে থাকা অনেক গুলি সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। অপরদিকে দমকল বাহিনীর এক কর্মী জানান অগ্নিকান্ডে আনুমানিক ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ওনারা ৩ লক্ষ টাকার সামগ্রী রক্ষা করতে পেরেছেন। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুৎ-এর শটসার্কিট থেকে এই আগুন লেগেছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য