Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য আমজনতা সাঁড়াশি আক্রমণের মুখে : আমরা বাঙালি

আমজনতা সাঁড়াশি আক্রমণের মুখে : আমরা বাঙালি

আমজনতা সাঁড়াশি আক্রমণের মুখে : আমরা বাঙালি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ ফেব্রুয়ারি :  আগরতলা শহরের আমজনতা সাঁড়াশি আক্রমণের মুখে। পৌর নিগম এলাকায় সমস্যার পাহাড় জমে গেছে। যেখানে কেন্দ্র থেকে কারি কারি টাকা আসছে, নাগরিক পরিষেবা পাবে বলে মনে করছে মানুষ, সে জায়গায় পুর নিগম এলাকাতে পানীয় জলের ব্যবস্থাই নেই। অথচ মানুষের কাছ থেকে পুর নিগম কর নিয়ে যাচ্ছে। বছর বছর কর বৃদ্ধি করছে। রাস্তাঘাটের ও একই অবস্থা।

শহর পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক এটা মানুষের দাবি আর মানুষ এটা চায় ও। কিন্তু যাদেরকে উচ্ছেদ করা হচ্ছে তাদেরকে পুনর্বাসনের যতই প্রতিশ্রুতি দেওয়া হোক না কেন বাস্তবে কিন্তু সেটা দেখা যায় না। বুধবার আমরা বাঙালি দলের রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা বলেন রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল। সাংবাদিক সম্মেলনে আরো বলেন, গত দু তিন বছরে যে সমস্ত গ্রামাঞ্চল গুলোকে পুরো নিগমের অন্তর্ভুক্ত করা হয়েছে সেই সমস্ত এলাকাগুলোতে হিসাবের বাইরে কর আরোপ করা হচ্ছে। কোনরকম পরিষেবাই নেই। কিন্তু বৃদ্ধি করা হচ্ছে কর।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha