Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য ধর্মঘট সফলের আহ্বানে দিকে দিকে কর্মসূচি

ধর্মঘট সফলের আহ্বানে দিকে দিকে কর্মসূচি

ধর্মঘট সফলের আহ্বানে দিকে দিকে কর্মসূচি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ ফেব্রুয়ারি :  ১২ ফেব্রুয়ারি সর্বভারতীয় সাধারণ ধর্মঘটে সামিল হবে ত্রিপুরা রাজ্য আই.এন.টি.ইউ.সি। বুধবার আইএনটিইউসি অফিসে সাংবাদিক সম্মেলনে করে এই বিষয়ে জানান সংগঠনের রাজ্য সভাপতি বিপ্লব কুমার রায় ও সাধারণ সম্পাদক স্বপন দে। তারা আরও জানান কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী, কৃষক বিরোধী ও দেশবিরোধী কর্পোরেটপন্থী নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ১২ ফেব্রুয়ারি সর্বভারতীয় সাধারণ ধর্মঘটে তারাও সামিল হবেন। একই সাথে তারা সকলকে এই ধর্মঘটে সামিল হওয়ার আহ্বান জানান।

 এদিকে ধর্মঘটকে সফল করার জন্য আহ্বান জানাল সর্বভারতীয় কিষাণ সভা ও এ আই টি ইউ সি। বুধবার ঝুনু দাস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনের মধ্যদিয়ে মন রেগা বাতিল সহ একাধিক ইস্যুতে এই ধর্মঘটকে সফল করার আহ্বান জানান সংগঠনের নেতৃত্বরা। সাংবাদিক সম্মেলনে তারা আরও জানান আমেরিকার সাথে মুক্ত বাণিজ্য নীতির ফলে দেশের কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। ধর্মঘটের সমর্থনে ত্রিপুরা গ্রামীণ শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ প্রদর্শন করে বুধবার। এদিন রাজধানীর রাধানগর এলাকায় সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়।

 সংগঠনের নেতৃত্বরা জানান কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ ১২ ফেব্রুয়ারি দেশ জুড়ে সাধারন ধর্মঘটের ডাক দিয়েছে। সেই ধর্মঘটকে সমর্থন জানায় ত্রিপুরা গ্রামীণ শ্রমিক ইউনিয়ন। কারন কেন্দ্রীয় সরকার কর্পোরেটদের স্বার্থে সাধারন মানুষের অধিকার কেড়ে নিয়েছে চারটি শ্রম কোড চালু করে। সংগঠনের নেতৃত্বরা দেশ জুড়ে ধর্মঘটকে সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha