স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ ফেব্রুয়ারি :পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তিটি অসুস্থ। তার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। টাকার অভাবে সাব্রুম মহকুমার সাতচাদঁ নবগ্রাম ওএনজিসি বাসিন্দা বিশ্বজিৎ দেবনাথ চিকিৎসা করাতে পারছেন না। কিডনি প্রতিস্থাপনের জন্য অনেক টাকার প্রয়োজন। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সরকারের কাছে প্রাণ বাঁচানোর আবেদন ৩১ বছর বয়সী বিশ্বজিতের এবং তার মার। তরুণ বিশ্বজিৎ দেবনাথের বাবা-মায়ের করুণ আর্তি: দয়া করে আমার ছেলের জীবন বাঁচান। ছেলের এই অবস্থায় বিশ্বজিৎ দেবনাথের বাবা সাধন দেবনাথ এবং মা উমা দেবনাথ দিশেহারা হয়ে পড়েছেন। সাধন দেবনাথের পরিবারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
বড় ছেলে বিশ্বজিৎ দেবনাথ।বিশ্বজিৎ -এর আয়েই পরিবারটি চলত। বিশ্বজিৎ মাত্র কিছুদিন আগে নতুন দার্পত্য জীবন শুরু করেছে। বিশ্বজিৎ সব মিলিয়ে পরিবারটি বিশ্বজিৎ দেবনাথের উপর নির্ভরশীল। বর্তমানে বিশ্বজিৎ খুব অসুস্থ। সে কাজ করতে পারছে না। পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়েছে তার দুটি কিডনিই বিকল হয়ে গেছে। সে ডাক্তার দেখাতে চেন্নাই গিয়েছিল। সেখানে ডায়ালাইসিস চলছে। কিডনি প্রতিস্থাপনের জন্য একজন দাতার প্রয়োজন। একই সঙ্গে অনেক টাকারও প্রয়োজন। অশ্রু ঝরা চোখে বিশ্বজিৎ দেবনাথ বলেন ডাক্তার বলেছে খুব শীঘ্রই কিডনির প্রতিস্থাপন করতে হবে, নাহলে বাঁচা অসম্ভব হয়ে যাবে। তাই রাজ্য সরকারের সহযোগিতাও চেয়েছেন বিশ্বজিৎ এবং তার পরিবার। এখন দেখার বিষয় রাজ্য সরকার কতটা তার পাশে দাঁড়ায়।

