Friday, February 6, 2026
বাড়িরাজ্যধর্মঘটের সমর্থনে রাস্তায় নামল সিপিআইএম-এল

ধর্মঘটের সমর্থনে রাস্তায় নামল সিপিআইএম-এল

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ ফেব্রুয়ারি :দেশ বাঁচাও, শ্রমিক বাঁচাও, কৃষক বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে ১২ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহ দেশব্যাপী সাধারন ধর্মঘটের ডাক দিয়েছে। এই ধর্মঘটকে  সফল করার আহবান জানিয়ে শুক্রবার সিপিআই এমএল, এ.আই.সি.সি.টি.ইউ, এ.আই.কে.এম ও এ.আই.আর.এল.এ যৌথ ভাবে মিছিল সংগঠিত করে। রাজধানীর প্যারাডাইস চৌমুহনী থেকে শুরু হয় এই মিছিল।

মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলের অগ্রভাগে ছিলেন সিপিআইএমএল-এর রাজ্য সম্পাদক পার্থ কর্মকার। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি দাবি জানান কৃষি পণ্যের মুক্ত বাণিজ্য নীতি বন্ধ করতে হবে। পাশাপাশি তিনি দেশ জুড়ে ধর্মঘটের কারন তুলে ধরেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য