স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ ফেব্রুয়ারি : বিজেপি-র আদর্শ নিতির বাইরে এসে কেউ কেউ কথা বলছেন। ১৪ বোধজংনগর ওয়াকিনগর কেন্দ্রের শম্ভুরাম এডিসি ভিলেজের মালাবতী নেপালি বস্তিতে আয়োজিত যোগদান সভায় এ কথা বললেন এডিসির ই.এম রবীন্দ্র দেববর্মা। যোগদান সভায় বিভিন্ন দল ছেড়ে ৬৩ পরিবারের ১৯০ ভোটার তিপরা মথা দলে সামিল হয়।
যোগদান সভায় এছাড়াও উপস্থিত ছিলেন এমডিসি রুনিয়েল দেববর্মা, দলের নারী সংগঠনের জেলার নেত্রী সাগরিকা দেববর্মা, তিপ্রা মথার ১৪ বোধজংনগর ওয়াকিনগর ব্লক সভাপতি দীপক দেববর্মা, বামুটিয়া বিধানসভার তিপ্রা মথার বিজিত প্রার্থী নিতাই সরকার সহ স্থানীয় নেতা কর্মীরা। নবাগতদের দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন উপস্থিত নেতৃত্ব। রবীন্দ্র দেববর্মা আরও বলেন, মানুষকে বোকা বানিয়ে দীর্ঘ বছর রাজ্যে ক্ষমতায় ছিল কমিউনিস্টরা। কিন্তু কোন উন্নয়ন করেনি। তা নিয়ে তীব্র সমালোচনা করেন তিনি।

