মুম্বাই, ১ ফেব্রুয়ারি (হি. স. ) : রবিবার কেন্দ্রীয় বাজেট ২০২৬ পেশ হওয়ার পর ২৪ ক্যারেট সোনার দাম হুহু করে কমে গেল মেটাল অ্যান্ড এনার্জি এক্সচেঞ্জে।
এদিন সোনার দাম সোজা ১,৪৬,৮০০ থেকে নামল ১,৩৬,১৮৫ প্রতি ১০ গ্রাম—মানে প্রায় ১০,৬০০ পতন একসঙ্গে! অস্বাভাবিক দোলাচলে বিনিয়োগকারীরা খানিকটা দুশ্চিন্তায়।
কোন শহরে ১০ গ্রাম সোনার কত দাম?
মুম্বই— সোনা (প্রতি গ্রাম)
২৪ ক্যারেট: ১৬৫৮, ২২ ক্যারেট: ১৪৭২।
দিল্লি— সোনা (প্রতি গ্রাম)
২৪ ক্যারেট: ১৬৭৩, ২২ ক্যারেট: ১৪৭৩।
কলকাতা— সোনা (প্রতি গ্রাম)
২৪ ক্যারেট: ১৬৫৮, ২২ ক্যারেট: ১৪৭২।
চেন্নাই— সোনা (প্রতি গ্রাম)
২৪ ক্যারেট: ১৬২৫, ২২ ক্যারেট: ১৪৯০।

